© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান!

শেয়ার করুন:
এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে বুধবার রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানের ইসলামাবাদ, সোয়াত, পেশাওয়ার, চিত্রালসহ বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হিন্দুকুশ অঞ্চলে ৩৬.৯৯° উত্তর অক্ষাংশ ও ৭১.৪১° পূর্ব দ্রাঘিমাংশে।

প্রভাবিত শহরগুলোর বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভবের কথা জানিয়েছেন, ফলে অনেকেই বাড়ি ও অফিস ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র : রয়টার্স, দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এসকে/টিএ

মন্তব্য করুন