নেতানিয়াহুর সঙ্গে তার অসাধারণ বৈঠকের কথা জানালেন মোদি!
ছবি: সংগৃহীত
০৯:২১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
দুই দিনের সফরে ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর সেখানেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি।
এরপর মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেতে নেতানিয়াহুর সঙ্গে তার অসাধারণ বৈঠক হয়েছে। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে অসাধারণ একটি বৈঠক হলো। দীর্ঘ ৯ বছর পর ইসরায়েলে আবারও আসতে পেরে আমি উচ্ছ্বসিত। ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিস্তারিত আলোচনা হয়েছে।”
এ আলোচনায় প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা, কৃষি, মেধাসহ অন্যান্য বিষয় প্রাধান্য পেয়েছে বলে উল্লেখ করেছেন মোদি।
এদিকে মোদির বিমান বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর তাকে সেখানে বরণ করে নেন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু, তার স্ত্রী ও মোদিকে একসঙ্গে হাসতে দেখা গেছে। এ সময় তারা একে-অপরকে জড়িয়ে ধরেন। এছাড়া ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
এরপর মোদিকে নিয়ে মঞ্চে উপস্থিত হন তিনি। সেখানে তারা দুজন দাঁড়ানোর পর ইসরায়েলি জাতীয় সংগীত বাজানো হয়।
মোদিকে নিয়ে নেতানিয়াহু এখন ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি সংসদ নেসেটে যাবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন।
এমকে/টিএ