© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

শেয়ার করুন:
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বেইজিং থেকে আমদানি করা পণ্যের ওপর তদন্তের পর যদি যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।

দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন প্রাসঙ্গিক তদন্তের ওপর জোর দেয় এবং এমনকি তার আড়ালে শুল্কের মতো বিধিনিষেধমূলক ব্যবস্থাও চালু করে, তাহলে চীন প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এক্ষেত্রে বৈধ অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা হবে।

রাশিয়ান সংবাদমাধ্যম তাস জানিয়েছে, গত বছর থেকে বেইজিং এবং ওয়াশিংটন পাঁচ দফা বাণিজ্য ও অর্থনৈতিক পরামর্শ করেছে। যার ফলে পারস্পরিক শুল্কের ব্যবহার স্থগিত করা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব হয়েছে।

চীন আশা করে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘বস্তুনিষ্ঠ এবং যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি; গ্রহণ করবে, ‘দায়িত্ব পরিবর্তন’ থেকে বিরত থাকবে এবং দ্বিপাক্ষিক উত্তেজনা তীব্র করবে না।

এমআর/টিএ 

মন্তব্য করুন