© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদির ব্যক্তিগত আলিঙ্গন বিশেষ কিছু: নেতানিয়াহু

শেয়ার করুন:
মোদির ব্যক্তিগত আলিঙ্গন বিশেষ কিছু: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্ব কূটনীতিতে ‘মোদি হাগ’ এখন এক পরিচিত শব্দ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে সেই আলিঙ্গনের প্রশংসা করে বলেছেন, মোদির ব্যক্তিগত আলিঙ্গন বিশেষ কিছু। তার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই আলিঙ্গন শুধু ব্যক্তিগত উষ্ণতার নয়, বরং ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতারও প্রতীক।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিখ্যাত ‘আলিঙ্গন কূটনীতি’র প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং দুই দেশের ও দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব বিস্ময়কর’। এসময় মোদি ইসরায়েলে পৌঁছানোর পর দু’জনের উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তটির কথাও নেতানিয়াহু স্মরণ করেন।

তার ভাষায়, ‘প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত আলিঙ্গন বিশেষ কিছু- এটিকে ‘মোদি হাগ’ বলা হয়। এটি সারা বিশ্বে পরিচিত। আপনি যখন কাউকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন, তখন বোঝা যায় এটি অভিনয় নয়, এটি সত্যিকারের।’

নেতানিয়াহু আরও বলেন, ‘নেসেটের প্রতিটি সদস্যের পক্ষ থেকে আমি সেই আলিঙ্গন ফিরিয়ে দিতে চাই। এটি শুধু আমাদের ব্যক্তিগত বন্ধুত্বের প্রতীক নয়, বরং আমাদের দুই দেশের জনগণের সম্পর্কের উষ্ণতাও প্রকাশ করে।’

প্রথাগত করমর্দনের মতো আনুষ্ঠানিক কূটনৈতিক ভঙ্গির বদলে বিশ্বনেতাদের আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা জানানোয় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

এই সফরে নরেন্দ্র মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন। কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেন। সেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে ২০১৭ সালে মোদি ইসরায়েল সফর করেছিলেন। ওই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, কৃষি ও পানি ব্যবস্থাপনা খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়। সে সময় বিমানবন্দরে মোদিকে স্বাগত জানিয়েছিলেন নেতানিয়াহু।

এমআর/টিএ 

মন্তব্য করুন