বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছে ইরান
ছবি: সংগৃহীত
০৩:৩৮ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জেনেভায় আগামীকাল বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানি সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, আলোচনার অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
এর আগে ইরানি সংবাদ সংস্থা ইসনা এক প্রতিবেদনে জানায়, আগামীকাল ২৬ ফেব্রুয়ারি সকালে জেনেভায় ওমানের কূটনৈতিক মিশনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যেই দুই দেশ এই আলোচনায় বসছে। আলোচনার উদ্দেশ্যে আজ বুধবার সন্ধ্যায় তেহরান ত্যাগ করার কথা রয়েছে ইরানি প্রতিনিধি দলের প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির।
দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এই দফার বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: তাস
এমআর/টিএ