কূটনীতিক পরিবারকে ইসরায়েল ও লেবানন ছেড়ে দিতে আহ্বান অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত
০৪:১০ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
পারমাণবিক ইস্যুতে একাধিক আলোচনার পরও তেহরানে ওয়াশিংটনের সামরিক হামলার আশঙ্কায় আবারও মধ্যপ্রাচ্যেজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় অস্ট্রেলিয়ার সরকার ইসরায়েল, লেবানন সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কাতারে অবস্থান নেওয়া কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। সরকারি মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্টরেভেলার থেকে এই আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল এবং লেবাননে বাণিজ্যিক বিকল্প থাকা সত্ত্বেও দেশ মধ্যপ্রাচ্যের দুটি দেশ ছেড়ে চলে যেতে বলেছে। এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই আহ্বান জানানো হয়েছে।
এর আগে গতকাল কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য আক্রমণের পক্ষে তার অবস্থান তুলে ধরেন এবং তিনি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশটিকে পারমাণবিক অস্ত্র রাখতে দিবে না বলে হুঁশিয়ার দেয়।
যদিও মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই মাসের শুরুতে আলোচনা পুনরায় শুরু করে। ইরান হুমকি দিয়েছে, তাদের ওপর আক্রমণ করা হলে, তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। তবে তেহরানের শীর্ষ কূটনীতিক মঙ্গলবার বলেছেন, কূটনীতিতে অগ্রাধিকার দেওয়া হলে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হতে পারে।
এদিকে এএফপির এক প্রতিবেদনে তৃতীয় দফায় আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি দল জেনেভায় অবস্থান করছে বলে জানানো হয়েছে।
এমআর/টিএ