মনসুর সাহেব একজন হিরো: ফাহাম
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, মনসুর সাহেব একজন হিরো।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফাহাম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এই দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে ঠ্যাক দিছে এবং রিভাইভ করেছে- তাদের প্রধান তিনি (আহসান এইচ মনসুর)। এইরকম একজন হিরোকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয়- আমি দুঃখিত!
ফাহাম আরও বলেন, আপনারা এখনো লায়েক হন নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শিখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। আ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ!
কেএন/এসএন