© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নীলা ইস্রাফিলের প্রশ্ন / রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত-এনসিপি খেপল কেন?

শেয়ার করুন:
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত-এনসিপি খেপল কেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে কালের কণ্ঠ। দুই পর্বে প্রকাশিত রাষ্ট্রপতির ওই ‘সাহসী সাক্ষাৎকার’ দেশ ও দেশের বাইরে আলোচিত হয়েছে। দেশের বাইরের অনেক মিডিয়া কালের কণ্ঠের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎকার থেকে সংবাদ প্রকাশ করেছে।

এতে অন্তর্বর্তী সরকার গঠন, অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাষ্ট্রপতি। 

তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে সংবিধান লঙ্ঘন করেছেন।
রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ জাতায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এত খেপল কেন—এমন প্রশ্ন রেখেছেন নীলা ইস্রাফিল।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই প্রশ্ন রেখে একটি পোস্ট করেছেন তিনি।

ফেসবুক পোস্টে নীলা ইস্রাফিল বলেন, ‘রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে বিএনপিসহ লিবারেশন, প্রগতিশীল, বামপন্থী ও আহলে সুন্নাত ঘরানার দলগুলো চুপচাপ থাকলেও জামায়াত-এনসিপি এতো খেপল কেন?’


ইউটি/টিএ

মন্তব্য করুন