চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং / ইরানের ন্যায্য অধিকার রক্ষায় পাশে থাকবে চীন
ছবি: সংগৃহীত
০৩:৪৩ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ইরানের ন্যায্য অধিকার, স্বার্থ ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় চীন দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চীন রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের পক্ষে এবং আন্তর্জাতিক বিষয়ে হুমকি বা শক্তি প্রয়োগের বিরোধী।”
মাও নিং আরও বলেন, “চীন ও ইরানের জনগণের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।” তিনি যোগ করেন, “চীন ইরানের সরকার ও জনগণের বৈধ অধিকার, স্বার্থ ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সমর্থন জানায়।”
আনাদোলু এজেন্সি (এএ) এ তথ্য জানিয়েছে। শান্তির ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা আশা করি সব পক্ষ সংযম প্রদর্শন করবে এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করবে।” তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল প্রধান শক্তি হিসেবে চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে প্রস্তুত।”
সূত্র: মেহের নিউজ
আইকে/টিকে