২২৮ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের!
ছবি: সংগৃহীত
০৫:৩৭ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তান শুক্রবার জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ধারাবাহিক বিমান হামলায় তারা ২২৮ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো ৩১৪ জন।
মুখপাত্র আরো জানান, ৭৪টি তালেবান চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৮টি দখল করা হয়েছে। এদিকে পাকিস্তানে ২৭ জন আহত হয়েছেন। এর আগে তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে পোস্ট করে বলেন, ‘কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’
তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের যুদ্ধবিমান কাবুল, পাকতিয়া ও কান্দাহারে হামলা চালিয়েছে।
তিনি দাবি করেন, এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তাদের ১৯টি সামরিক চৌকি দখল করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগানিস্তান-পাকিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট আই, এএফপি
এমআর/টিকে