রমজান আত্মসংযম ও ইসলামী সংহতির মাস: আফগানিস্তান-পাকিস্তানের উদ্দেশে ইরান
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
আফগানিস্তান ও পাকিস্তানকে সংলাপ এবং সুপ্রতিবেশী নীতির ভিত্তিতে তাদের মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি পবিত্র রমজান মাসকে আত্মসংযম ও ইসলামী সংহতির সময় হিসেবে উল্লেখ করে এ আহ্বান জানান।
এক্সে শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে আরাগচি প্রক্রিয়াটিকে সমর্থন জানাতে ইরানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, গঠনমূলক সংলাপ সহজতর করা, পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে তার দেশ প্রস্তুত।
তিনি লেখেন, ‘পবিত্র রমজান আত্মসংযম ও ইসলামী বিশ্বের সংহতি জোরদারের মাস। তা এই সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিদ্যমান মতপার্থক্যগুলো সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের কাঠামোর মধ্যে এবং সংলাপের পথের মাধ্যমে পরিচালনা ও সমাধান করা শোভনীয় হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করা এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে।’
এমআর/টিকে