© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ঘানার ৫৫ নাগরিকের

শেয়ার করুন:
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ঘানার ৫৫ নাগরিকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ঘানার ৫৫ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো। এছাড়াও দুই জনকে যুদ্ধবন্দী হিসেবে আটক রাখা হয়েছে।


এই সংখ্যা এখন পর্যন্ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোনও আফ্রিকান দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ।

ইউক্রেন সফর শেষে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক্স দেওয়া পোস্টে স্যামুয়েল ওকুদজেতো বলেন, ২০২২ সাল থেকে প্রায় ২৭২ জন ঘানার নাগরিককে এই যুদ্ধে অংশ নেওয়া প্রলুব্ধ করা হয়েছে। আবলাকওয়া এই পরিসংখ্যানকে ‘হতাশাজনক এবং ভীতিকর’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, ঘানা এই হৃদয়বিদারক পরিসংখ্যান দেখে চোখ বন্ধ করে থাকতে পারে না। এর আগে গত বুধবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা রাশিয়ার হয়ে লড়াই করার জন্য আফ্রিকার ৩৬টি দেশের ১ হাজার ৭০০ জনের বেশি লোককে নিয়োগ করা হয়েছে বলে জানান।

আবলাকওয়া বলেছেন, সরকার এখতিয়ারের মধ্যে পরিচালিত সমস্ত ডার্ক ওয়েব অবৈধ নিয়োগ প্রকল্প ট্র্যাক এবং ভেঙে ফেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছরের শেষের দিকে ইউক্রেনে এএফপির সাংবাদিকরা কেনিয়া, টোগো, ক্যামেরুন এবং নাইজেরিয়ার যুদ্ধবন্দীদের সঙ্গে দেখা করেছিলেন।

এএফপি সম্প্রতি চারজন কেনিয়ার সঙ্গে কথা বলেছেন। যাদের লাভজনক বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে সেনাবাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল এবং সীমিত প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনের ফ্রন্টলাইনে পাঠানো হয়েছিল।

এদিকে ক্যামেরুনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের ৯৪ জন নাগরিক সংঘর্ষে মারা গেছেন, তবে কর্তৃপক্ষ এই পরিসংখ্যান সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

এমআর/টিকে 

মন্তব্য করুন