© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন:
পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ এএম | ০১ মার্চ, ২০২৬
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি মাঝ নদী ও ঘাটে নোঙর করে অপেক্ষা করছে। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

পাটুরিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ঘাট নম্বর ৫–এ বিএস ডা. গোলাম মাওলা ও বনলতা নামের ফেরি নোঙর করে আছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা, ঘাট নম্বর ৪–এ বাইগার, এবং ঘাট নম্বর ৭–এ কেরামত আলী, শাহ মখদুম ও হাসনাহেনা ফেরিগুলো অপেক্ষমাণ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে মাছ, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, কুয়াশা কেটে গেলে এবং দৃষ্টিসীমা নিরাপদ পর্যায়ে এলে পর্যায়ক্রমে ফেরি চলাচল শুরু করা হবে।


ইউটি/টিএ

মন্তব্য করুন