‘ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে জামায়াত’
ছবি: সংগৃহীত
০৯:৫১ পিএম | ০১ মার্চ, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এটিএম আজহারুল ইসলাম ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে জামায়াত।’
রোববার (১ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইরানে ইসরায়েল-আমেরিকার ন্যক্কারজনক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। অবিলম্বে যদি হামলা বন্ধ না করা হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘দেশ-বিদেশে মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। আবার আপনাদের পণ্য বর্জনের ডাক দিলে ব্যবসা গুটিয়ে যাবে, আপনারা চলতে পারবেন না। আমাদের জনগণকে বাধ্য করবেন না।’
এসএন