মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ০১ মার্চ, ২০২৬
মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ বিক্রির পর উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে ওই কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
রোববার (১ মার্চ) দুপুরে শিবচর বাজার থেকে ওই কচ্ছপটি উদ্ধার করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, দুপুরে শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজসংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে।
খবর পেয়ে মৎস্য কর্মকর্তা ও পুলিশ কচ্ছপটি উদ্ধার করে। পরে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে সেটি অবমুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি।উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।
আইকে/টিএ