© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯৭৬ মামলা

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯৭৬ মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ এএম | ০২ মার্চ, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৭৬টি মামলা করেছে।

রবিবার (১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৬২ টি মামলা হয়েছে।

ট্রাফিক- লালবাগ বিভাগে ৪ টি বাস, ৩ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০ টি বাস, ৪ টি ক্যাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮ টি বাস, ৮ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৬০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ১৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫ টি বাস, ১১ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১৫২ টি মোটরসাইকেলসহ মোট ৩৪২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪ টি বাস, ১৩ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৪১ সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৭৫ টি গাড়ি ডাম্পিং ও ২২০ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এসএস/টিএ

মন্তব্য করুন