ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত হচ্ছে আজ
ছবি: সংগৃহীত
০৬:১১ এএম | ০২ মার্চ, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও ট্রেজারারও অনুষ্ঠানে অংশ নেবেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব। তিনি ঐতিহাসিক ২ মার্চের তাত্পর্য ও স্বাধীনতা আন্দোলনে পতাকা উত্তোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এই আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
টিজে/টিএ