© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ এএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। অনুবাদসার্ভিস পান

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম।

নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার কুমিল্লা সদর হাসপাতে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে আটটার দিকে নিজ বাসাস নিয়ে আসা হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন