মধ্যপ্রাচ্য সংঘাত: শাহ আমানত বিমানবন্দরে এ পর্যন্ত ২৫টি ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
১১:৪৫ এএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতকে ঘিরে দুবাই, আবুধাবি ও শারজাহ’র এয়ারফিল্ড বন্ধ রয়েছে। ফলে আজ সোমবারও (২ মার্চ) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলার ১টি, এয়ার আরাবিয়ানের একটি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলার একটি অ্যারিভাল ফ্লাইট। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা-যাওয়া করেছে।
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এখন পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
এমআর/টিকে