© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্বকের যত্নে অ্যালোভেরা ও গোলাপের ব্যবহার

শেয়ার করুন:
ত্বকের যত্নে অ্যালোভেরা ও গোলাপের ব্যবহার
health-desk
০৯:১৮ এএম | ১০ মে, ২০২০

ত্বক পরিচর্যার রুটিনে তিনটি সহজ ধাপ হচ্ছে- ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিং। আপনি কি নিজের ত্বককে সুস্থ রাখতে ত্বক পরিচর্যার রুটিনের সব প্রাথমিক পদক্ষেপ অনুসরণ করছেন?

খুব সাধারণ এই পদক্ষেপগুলি আমাদের ত্বকের জন্য কার্যকর ফলাফল প্রদান করে। আপনি যদি প্রতিদিন এই তিনটি পদক্ষেপ অনুসরণ করেন তবে আপনার ত্বক স্বাস্থ্যকর ও ঝলমলে থাকবে।

অনেকে কেবল মাত্র ক্লিনজিং ও ময়শ্চারাইজিং অনুসরণ ধাপ দু’টি করেন, তারা ভুলে যান যে স্বাস্থ্যকর ত্বকের জন্য টোনিং সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি ভালো স্কিন টোনার আপনার ত্বকের পিএইচ স্তর বজায় রাখতে সহায়তা করে এবং ত্বককে আর্দ্র রাখে।

আপনি চাইলে খুব সহজে বাড়িতে অ্যালোভেরা ও গোলাপ ব্যবহার করে নিজের টোনার নিজেই বানিয়ে নিতে পারেন। অ্যালোভেরা ও গোলাপ এ দুটি উপাদনই আপনার ত্বকের জন্য আশ্চর্যজনক উপকার বয়ে আনতে সক্ষম। বিশেষত ত্বকে ব্রণ থাকলে এই টোনারটি ভালো কাজ করে।

অ্যালোভেরা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে। গোলাপজল আপনার ত্বককে হাইড্রেট করার পাশাপাশি ত্বকের নানা জটিলতা রোধ করতে সক্ষম। আপনি হয়তো জানেন যে, বেশিরভাগ ত্বক পরিচর্যার পণ্যে এই দুটি উপাদান ব্যবহৃত হয়। অ্যালোভেরা ও গোলাপের পাপড়ি এই দুটি সহজলভ্য উপাদান দিয়ে আপনিও এই সাধারণ টোনারটি খুব সহজেই প্রস্তুত করতে পারবেন।

গোলাপ ও অ্যালোভেরা স্কিন টোনার প্রস্তুত করার পদ্ধতি

  • প্রথমে একটি বাটিতে তাজা অ্যালোভেরার জেল বের করে নিন এবং এতে ৪-৫ ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল যোগ করুন। এবার কয়েকটা তাজা গোলাপের পাপড়ি অল্প পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার জেল ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন, প্রয়োজন হলে দ্রবণটিতে আরও পানি মেশান।
  • টোনারটি আপনার মুখ এবং ঘাড়ে প্রতিদিন ব্যবহার করুন। এটি তুলো বা ব্রাশের সাহায্যে ব্যবহার করতে পারেন। টোনারটিকে ফ্রেশ রাখতে এটি ফ্রিজে রাখুন। তবে খুব বেশি পরিমাণে বানাবেন না কিংবা খুব বেশি দিন সংরক্ষণ করবেন না, তাজা অবস্থায় টোনারটি ব্যবহার করুন। তথ্যসূত্র: এনডিটিভি

 

টাইমস/এনজে/জিএস

মন্তব্য করুন