© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফের ফোনালাপ

শেয়ার করুন:
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফের ফোনালাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ পিএম | ০২ মার্চ, ২০২৬
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ ফের টেলিফোনে কথা বলেছেন।

সোমাবার (২ মার্চ) টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। আর মৃত্যুর ঘটনায় দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, এর আগে, আজ বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন।

এসএস/টিএ

মন্তব্য করুন