© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৬১ মামলা

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৬১ মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৫ এএম | ০৩ মার্চ, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৬১টি মামলা করেছে।

সোমবার (২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

 ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০ টি বাস, ৫ টি ক্যাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২ টি বাস, ২৩ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬ টি বাস, ১৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৪ সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ২৮৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭ টি গাড়ি ডাম্পিং ও ২৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এমআই/টিএ

মন্তব্য করুন