© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

শেয়ার করুন:
নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ এএম | ০৩ মার্চ, ২০২৬
নীলফামারীর ডোমারে নিরাপদ খাদ্য আইনে সন্তোষী মুড়ি মিলসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) ডোমার উপজেলা সদরের ছোট রাউতা এলাকায় অবস্থিত মিলে অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিনও অভিযানে উপস্থিত ছিলেন।
 
অভিযানে মিলের খাদ্য উপকরণের গুণগত মান না থাকা, নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও সংরক্ষণ, এবং শিল্প লবন ব্যবহার করার কারণে জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মালিক স্বপন চ্যাটার্জি জরিমানার টাকা পরিশোধ করেন।
 
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, অভিযানকালে ৫ কেজি কেমিকেল হাইড্রোজ এবং এক হাজার ২৫০ কেজি শিল্প লবন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
 
অভিযানে ডোমার উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অজয় কুমার ও নমুনা সংগ্রহকারী মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।

কেএন/টিকে

মন্তব্য করুন