© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

শেয়ার করুন:
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ পিএম | ০৩ মার্চ, ২০২৬
তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

মঙ্গলবার (৩ মার্চ) এক টেলিগ্রাম বার্তায় এ দাবি জানিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী বা আইডিএফ।

সেখানে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অসংখ্য গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই কম্পাউন্ডটি ব্যবহার করেছিলেন। মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি তার নিজের কম্পাউন্ডেই নিহত হন।

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার ফলে ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভা-তে আঘাত হেনেছে।

এসএন 

মন্তব্য করুন