© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই আন্দোলন / পুলিশ হত্যাকারীদের কি বিচার হবে না- প্রশ্ন গোলাম মাওলা রনির

শেয়ার করুন:
পুলিশ হত্যাকারীদের কি বিচার হবে না- প্রশ্ন গোলাম মাওলা রনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ এএম | ০৪ মার্চ, ২০২৬
পুলিশকে যারা মেরেছে তাদের কি বিচার হবে না বলে প্রশ্ন করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, পুলিশ যাদেরকে হত্যা করেছে তার কারণে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। বহু পুলিশ জেলখানাতে, বহু পুলিশ পলাতক, বহু পুলিশ চাকরিচ্যুত হয়েছে। কিন্তু পুলিশকে যারা মেরেছে তাদের কি বিচার হবে না? পুলিশ হত্যার মত যে হত্যাকাণ্ড এটা কোনো একটি ইতিহাসের অংশ হতে পারে না।

এটা কোনো অবস্থাতেই দায় মুক্তি পেতে পারে না। এই দায়মুক্তি নিয়ে একটি জাতি কখনো এগোতে পারে না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে রনি এসব কথা বলেন।

রনি বলেন, জুলাই এবং আগস্ট ২০২৪-এ দেশে নির্মম হত্যাকাণ্ডগুলোর মধ্যে যেগুলো ছাত্রলীগ ঘটিয়েছে, পুলিশ ঘটিয়েছে সেগুলোর বিচার হচ্ছে এবং এটা হতেই হবে।

তবে পর্দার উল্টো দিকের কিছু দৃশ্য রয়েছে। সে দৃশ্যগুলো হলো ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সরকারের অনুগত পেটোয়া বাহিনী জনগণের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে।

গোলাম মাওলা বলেন, ওই সময়ের যে বীভৎস ঘটনা- বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া, জেলে দেওয়া, মামলা দেওয়া, গুলি করে মেরে ফেলা, গুম করা সবকিছুই হয়েছে। সেই কুকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কুকর্মের বিচার হচ্ছে। মামলাও হয়েছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছেন।

তিনি আরো বলেন, ২০২৪-এর জুলাই-আগস্ট মাসে পর্দার একদিকে যা হয়েছে এত বীভৎস ঘটনা আমাদের রাষ্ট্রশক্তি কখনো ঘটায়নি। সরকারি দল কখনো ঘটায়নি। আবার একই সঙ্গে ঠিক জুলাই-আগস্ট বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার এলো আমাদের মোহ কাটতে থাকলো, আমাদের চিন্তা চেতনার দার উন্মুক্ত হতে থাকলো। জুলাই এবং আগস্ট বিপ্লবের ওই সময়টিতে অস্ত্রধারী দেশী এবং বিদেশী লোকজন সরাসরি পুলিশের উপর গুলি ছুড়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপর গুলি ছুড়েছে।

তারাই বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। একই সঙ্গে সাধারণ যারা সিভিলিয়ান তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে।

এসকে/টিএ

মন্তব্য করুন