ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত
০৪:২৩ এএম | ০৪ মার্চ, ২০২৬
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার রাত ৩টা ২০ মিনিটের দিকে নতুন করে আরেক ঝাঁক মিসাইল ছোড়ে ইরানি বাহিনী।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের কারণে মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসামরিক লোকজনকে বোমা শেল্টারে থাকার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে, মিসাইলগুলো ভূপাতিত করতে কাজ চলছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমআর/টিকে