© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না আরব আমিরাত

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না আরব আমিরাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ এএম | ০৪ মার্চ, ২০২৬
ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়।

তবে এ প্রতিবেদনের তথ্যকে নাকচ করেছে আমিরাত। দেশটি বলেছে তারা আক্রমণাত্মক অবস্থানে অর্থাৎ ইরানে কোনো ধরনের হামলা চালাবে না। তারা আন্তর্জাতিক অধিকার অনুযায়ী নিজেদের আত্মরক্ষা করে যাবে।

 এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটি বলেছে, “ইরানের হামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত তার প্রতিরক্ষা অবস্থানে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি।”

“আমরা স্পষ্ট করছি, আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নয়। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং জাতিসংঘ সনদের প্রতি অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে আমিরাত তাদের ভূমি, জলসীমা বা আকাশপথ ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহারের অনুমতি দেয়নি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাত এটিও জোর দিয়ে বলছে যে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুযায়ী তাদের আত্মরক্ষার বৈধ অধিকার বজায় রয়েছে।”

“পরিশেষে, আমিরাত সাংবাদিকতার দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেছে এবং কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের আগে কেবল দাপ্তরিক ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানাচ্ছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/টিএ  

মন্তব্য করুন