বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের
ছবি: সংগৃহীত
০৮:৫৭ এএম | ০৪ মার্চ, ২০২৬
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রান্ত মণ্ডল নামের ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার ইচলাদী শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত মন্ডল (২৪) বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে। তিনি নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
গৌরনদী থানার ওসি শামীম শেখ বলেন, প্রান্ত মন্ডল মোটরসাইকেলে পাথরঘাটা যাচ্ছিলেন। উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি বলেন, পিকআপভ্যানটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গাড়িটি শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউটি/টিএ