© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের স্লিপার সেল সদস্যদের গ্রেফতারে তৎপর কাতার

শেয়ার করুন:
ইরানের স্লিপার সেল সদস্যদের গ্রেফতারে তৎপর কাতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ০৪ মার্চ, ২০২৬
তেহরান এরইমধ্যে কাতারে বেশকয়েকটি হামলা চালিয়েছে। হামলা হয়েছে গালফের অন্য দেশেও। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেয় ইরান। এরইমধ্যে কাতার ঘোষণা করেছে, দেশটিতে থাকা ইরানের রেভিলিউশনারি গার্ড-আইআরজিসির স্লিপার সেলের সদস্যদের গ্রেফতার করা হবে।

এরইমধ্যে সেলের সন্দেহভাজন ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)। এদের মধ্যে সাতজন সেনাবাহিনীর মধ্যে স্পাই হিসেবে ছিল। আর তিন জন নাশকতামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল।

জিজ্ঞাসাবাদে তারা আইআরজিসির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

কাতার কর্তৃপক্ষ তাদের হাতে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল স্থানের অবস্থান ও সুনির্দিষ্ট স্থান শনাক্ত করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব স্থাপনার পাশাপাশি বিভিন্ন যোগাযোগ যন্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জামও তাদের জব্দ তালিকায় রয়েছে।

এসএন 

মন্তব্য করুন