মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু: পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:১১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
পরিবেশমন্ত্রী বলেন, প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার। বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন বাণিজ্যে সংযুক্ত হওয়া সরকারের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য পূরণে মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
কেএন/এসএন