© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দোল পূর্ণিমা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শেয়ার করুন:
দোল পূর্ণিমা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
হিন্দু ধর্মালম্বীদের দোল পূর্ণিমা উপলক্ষ্যে আখাউড়া - আগরতলা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে আজ বুধবার (৪ মার্চ)। তবে চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।  

আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে আবারও ভারতের উত্তরপূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে এপথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে আখাউড়া স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার- ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’ নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, ত্রিপুরা রাজ্যের আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার' থেকে পাঠানো পত্রে আগেই জানিয়েছে ভারতে দোল পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় আজ বুধবার এপথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে মাছ রপ্তানির মধ্যদিয়ে পুরোদমে আবারও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’-এর সাধারণ সম্পাদক শিব শংকর জানান, দোল পূর্ণিমায় আমদানি-রপ্তানিতে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে বুধবার কার্যক্রম বন্ধ আছে। 

আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরী আকাশ জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য আজ বুধবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টম্‌স হাউজ ও বন্দরের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক আছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুস সাত্তার জানান, এপথে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

কেএন/এসএন

মন্তব্য করুন