উৎসব ভাতা বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের
ছবি: সংগৃহীত
০২:৩৪ পিএম | ০৪ মার্চ, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যা আগে ছিল ৫০ শতাংশ।
উৎসব ভাতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবনায় জানতে চাওয়া হয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করা হলে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে, সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই যেন শিক্ষক-কর্মচারীরা বর্ধিত উৎসব ভাতা পান সে বিষয়টি মাথায় নিয়ে কাজ চলমান বলে জানিয়েছে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
এজন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।
কেএন/এসএন