© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক থেকে মাসে কত টাকা আয়, জানালেন হাসনাত

শেয়ার করুন:
ফেসবুক থেকে মাসে কত টাকা আয়, জানালেন হাসনাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ০৪ মার্চ, ২০২৬
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম এ সমন্বয়কের ফেসবুকেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি নিয়মিত আলোচনায় থাকে। নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঠিক কত টাকা আয় করেন, তার একটি স্বচ্ছ হিসাব দিয়েছেন এ সংসদ সদস্য।

হাসনাত আবদুল্লাহ জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুদিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা। রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে ব্যক্তিগত আয়ের এমন উৎস প্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থকরা। জুলাই বিপ্লবের পর থেকে তার কন্টেন্টের রিচ ও এনগেজমেন্ট কয়েক গুণ বেড়ে যাওয়ায় আয়ের মাত্রাও বেড়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে হাসনাতের এই শক্তিশালী অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যেমন সাহায্য করছে, তেমনি তার রাজনৈতিক প্রচারণাতেও বড় ভূমিকা রাখছে। একজন সংসদ সদস্য হিসেবে নিজের আয়ের এই বিকল্প ও বৈধ উৎসের তথ্য জনসম্মুখে এনে তিনি নতুন প্রজন্মের কাছে স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমানে তিনি সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি এনসিপির সাংগঠনিক কাজেও দেশজুড়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।


ইউটি....টিএ 

মন্তব্য করুন