© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা

শেয়ার করুন:
সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৮ পিএম | ০৪ মার্চ, ২০২৬
সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আবারও ড্রোন হামলার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (৪ মার্চ) এ হামলার তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থাটি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে আজকের হামলাটি একটি ড্রোন পরিচালিত হামলা ছিল এবং এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গেল সোমবার আরেকটি ড্রোন হামলার কারণে কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

টিজে/টিএ 


মন্তব্য করুন