মার্কিন-ইসরায়েলি হামলা / ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ০৪ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। গত পাঁচ দিন ধরে দেশটিতে চলা দফায় দফায় হামলায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। খবর আল-জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। রাজধানী তেহরানসহ ইরানজুড়ে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় অনেক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
টিজে/টিএ