© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাইটানিয়াম থেকে মাইক্রো-ক্রিস্টাল: কাভারের নিচে বন্দি যে অবিশ্বাস্য প্রযুক্তি!

শেয়ার করুন:
টাইটানিয়াম থেকে মাইক্রো-ক্রিস্টাল: কাভারের নিচে বন্দি যে অবিশ্বাস্য প্রযুক্তি!

ছবি: সংগৃহীত

সাব্বির আহমেদ, মোজো এডিটর-ইন-চিফ
১০:৫০ পিএম | ০৪ মার্চ, ২০২৬
ফোনের আসল সৌন্দর্য, অনুভূতি এবং এর পেছনে থাকা কোটি কোটি টাকার প্রযুক্তি সাধারণ মানুষের কাছে অজানা। ফোনের বাইরের অংশে (Exterior) লুকিয়ে থাকা বিস্ময়কর কিছু! কিন্তু ফোন কেনার পরপরই তাতে একটি মোটা প্লাস্টিক বা সিলিকন কাভার লাগিয়ে দেয়া হয়! মহাকাশযান তৈরিতে যে ধরনের দামি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় সেই একই উপাদান দিয়ে তৈরি হয় দাম স্মার্টফোনের বডি! এগুলো ওজনে হালকা কিন্তু স্টিলের চেয়েও শক্তিশালী।

মহাকাশযানের প্রযুক্তি এখন আপনার হাতে :

দামী আইফোন বা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনের বডিতে এখন ব্যবহার করা হচ্ছে Grade 5 Titanium কিংবা 7000 Series Aluminum। এই একই উপাদান মহাকাশযান তৈরিতে ব্যবহৃত হয়। এটি ওজনে যেমন হালকা, শক্তিতে তেমনি ইস্পাতের চেয়েও শক্তিশালী। কাভার ব্যবহারের ফলে আপনি এই শক্তিশালী ও আভিজাত্যময় অনুভূতি থেকে বঞ্চিত হচ্ছেন।

রঙের জাদুকরী রহস্য :

ফোনের গায়ের রং কোনো সাধারণ পেইন্ট বা রঙ নয়। এটি Anodization নামক একটি জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধাতুর রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে এই রং বছরের পর বছর নতুনের মতো উজ্জ্বল থাকে। কাভারের নিচে এই নিখুঁত গ্লস বা ম্যাট ফিনিশ ঢাকা পড়ে থাকে।

গ্লাস নয়, যেন এক টুকরো সিল্ক: 

আধুনিক ফ্ল্যাগশিপ ফোনের পেছনের অংশটি সাধারণ কাঁচ নয়; এটি মূলত Matte-finish Etched Glass। লাখ লাখ মাইক্রো-ক্রিস্টাল দিয়ে তৈরি এই গ্লাস হাতে ধরলে এক ধরণের সিল্কি অনুভূতি দেয়। একইসাথে এটি আঙুলের ছাপ থেকেও ফোনকে মুক্ত রাখে।

নিখুঁত কারিগরি বা প্রিসিশন ইঞ্জিনিয়ারিং:

একটি প্রিমিয়াম ফোনের বডি মিলিশেকেন্ডের নিখুঁত মাপে CNC মেশিনে কেটে তৈরি করা হয়। এর প্রতিটি কার্ভ বা কোণা এমনভাবে ডিজাইন করা হয়, যা হাতে ধরলে আপনাকে এক ধরণের Ergonomic তৃপ্তি দেবে। এই আরামদায়ক গ্রিপ কোনো সস্তা কাভারে পাওয়া অসম্ভব।

টিএ/

মন্তব্য করুন