মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ, অস্বীকার করল ভারত
ছবি: সংগৃহীত
১২:৫১ এএম | ০৫ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে দেশটি।
আজ বুধবার এক বিবৃতিতে ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা তাদের বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা ও ভুয়া।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্রডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়ত ভারতের বন্দর ব্যবহার করছে।”
তার এ দাবি পুরোপুর প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এব্ং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।”
এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এ অভিযোগ উঠল যখন দেশটির জলসীমায় মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময় সাবমেরিনের হামলার শিকার হয়েছে ইরানের একটি যুদ্ধজাহাজ।
বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অব্স্থায় এটি হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল।
সূত্র: আলজাজিরা
এমআর/টিএ