এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
০১:০২ এএম | ০৫ মার্চ, ২০২৬
ইরাকে অবস্থানরত সব নাগরিককে এ মুহূর্তে ইরাক ছাড়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এমন নির্দেশনা দিয়েছে।
তারা বলেছে, "ইরাকে থাকা মার্কিনিদের যত দ্রুত সম্ভব এবং নিরাপদে দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যারা এখনই ইরাক ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার অনুরোধ করা হলো। তবে সুযোগ থাকলে এখনই ইরাক ছাড়ুন।”
গত শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর অশান্ত হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নিজ নাগরিকদের সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। বুধবার নতুন বার্তায় জরুরিভিত্তিতে ইরাক ছাড়ার কথা বলা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমআর/টিএ