মারা গেছেন আমজনতার তারেক রহমানের বাবা
ছবি: সংগৃহীত
০৩:৫৩ এএম | ০৫ মার্চ, ২০২৬
বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তারেক রহমানের বাবা আব্দুল লতিফ বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান লেখেন, ‘আমার বাবা জনাব আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এমআর/টিএ