© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিয়াদের কাছে ইরানের ৩টি ক্রুজ মিসাইল ভূপাতিত করল সৌদি আরব

শেয়ার করুন:
রিয়াদের কাছে ইরানের ৩টি ক্রুজ মিসাইল ভূপাতিত করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ এএম | ০৫ মার্চ, ২০২৬
রাজধানী রিয়াদের কাছে ইরানের ছোড়া তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, রিয়াদে পৌঁছানোর আগে আল-খার্জ শহরে মিসাইলগুলো ভূপাতিত করা হয়।

তবে কখন ইরান এ মিসাইলগুলো নিক্ষেপ করেছিল সেটি স্পষ্ট করেনি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সৌদিতে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেহরান।

এরমধ্যে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করেও হামলা চালায় ইরান।

সূত্র: আলজাজিরা

এমআর/টিএ 

মন্তব্য করুন