© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট

শেয়ার করুন:
ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ এএম | ০৫ মার্চ, ২০২৬
ইরান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। ভোটে ফল হয়েছে ৪৭-৫৩। ভোট প্রায় পুরোপুরি দলীয় লাইনে হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই প্রস্তাবটি উঠেছিল মার্কিন সিনেট এ। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র‍্যান্ড পল।আর প্রস্তাবের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান।

প্রস্তাবটি ছিল ইরানে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা নিয়ে। তবে এটি শেষ কথা নয়। যুক্তরাষ্ট্রে কেবল কংগ্রেসই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে।

আজ এই প্রস্তাবটি পাস হয়ে গেলে ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো যুক্তরাষ্ট্রকে। তা না হওয়ার ফলে যুদ্ধ আরও লম্বা হওয়ার শঙ্কা জেগেছে।

এখন একই প্রশ্নে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদ এ। আগামীকাল সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।

ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের বলেছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি চলে, তাহলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে যেতে পারেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন