© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

শেয়ার করুন:
মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ এএম | ০৫ মার্চ, ২০২৬

দোহায় মার্কিন দূতাবাসের কাছের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানায়।


বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় আরও জানায়, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে এসব বাসিন্দাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে, কুয়েত উপকূলে একটি ট্যাংকারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কুয়েতের মুবারক আল-কাবীর থেকে ৩০ নটিক্যাল মাইল (প্রায় সাড়ে ৫৫.৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

নোঙর করে থাকা একটি ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, তিনি জাহাজের বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন। এরপর একটি ছোট নৌকাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।

ইউকেএমটিও আরও জানায়, জাহাজের একটি কার্গো ট্যাংক থেকে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। এ ছাড়া জাহাজটিতে পানি ঢুকে পড়েছে। তবে সব ক্রু নিরাপদ আছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন