© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরাকের কুর্দিস্তানে ‘ইরান-বিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনী’র উপর ইরানের হামলা

শেয়ার করুন:
ইরাকের কুর্দিস্তানে ‘ইরান-বিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনী’র উপর ইরানের হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ এএম | ০৫ মার্চ, ২০২৬
ইরাকের কুর্দিস্তানে ‘ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী’ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান—এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের প্রেস টিভি জানায়, প্রতিবেশী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ‘ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি’ লক্ষ্য করে একটি সামরিক অভিযান শুরু করেছে ইরানি বাহিনী। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত ভিডিওতে রাতের আকাশে একাধিক বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তবে হামলার নির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এর আগে উত্তর ইরাকের সুলাইমানিয়াহ প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রের বরাতে আল-জাজিরার খবরে বলা হয়, এসব হামলা ইরানে সক্রিয় কুর্দি সশস্ত্র সংগঠন কোমালা (Kurdistan Toilers Association)-এর সদর দপ্তর লক্ষ্য করে চালানো হতে পারে।

এ হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের পরামর্শের খবরও সামনে এসেছে। রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরান-ইরাক সীমান্তে অবস্থিত ইরানি কুর্দি জোট দেশটির সামরিক বাহিনীকে দুর্বল করার আশায় এই ধরনের আক্রমণ চালানোর প্রশিক্ষণ নিচ্ছে।

তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ইরাক থেকে সশস্ত্র কুর্দি যোদ্ধাদের ইরানে অনুপ্রবেশের খবর অস্বীকার করেছে।

টিজে/এসএন 

মন্তব্য করুন