© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৩ এএম | ০৫ মার্চ, ২০২৬
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তারা।

ক্যানবেরায় সফররত কানাডীয় নেতার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলবেনিজ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব উত্তেজনা প্রশমিত হতে দেখতে চায়... যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে জড়িত ছিল না, আমরা দেখছি তারাও সর্বত্র হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন এলাকাতেও হামলা হয়েছে। একই সঙ্গে আমরা চাই নির্ধারিত লক্ষ্যগুলো অর্জিত হোক।’

কার্নিও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উত্তেজনা হ্রাসের আহ্বানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়ছে, আমরা তা স্বীকার করি। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ হতে হবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য এগুলো অপরিহার্য শর্ত।’ উভয় নেতা শনিবার থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। 

ইরানের ওপর হামলায় যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন কি না-এমন প্রশ্নের জবাবে কার্নি বলেন, ‘অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি বাতিল করতে পারেন না তিনি, তবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্য টানেন।

তিনি বলেন, ‘আমরা সব সময় কানাডিয়ানদের স্বার্থ রক্ষা করব। প্রয়োজনে আমরা সব সময় আমাদের মিত্রদের পাশে দাঁড়াব এবং তাদের রক্ষা করব।’

সূত্র : বিবিসি

কেএন/এসএন

মন্তব্য করুন