এই যুদ্ধ এখনই বন্ধ করি: ওমান
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া সব বিদেশিদের নিজ নিজ দেশে ফিরতে সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তার দেশের সরকার। খবর আল জাজিরার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বদর আল-বুসাইদি লিখেছেন, ‘চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি।’
ওমান সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আটকে পড়া মানুষদের স্বদেশে ফেরাতে ফ্লাইটের ব্যবস্থা করছে বলে জানান বদর আল-বুসাইদি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার মানবিক অধিকার রয়েছে।
টিজে/এসএন