আইআরজিসির দাবি / ৩ দেশের ২০ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ০৫ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ তিনটি দেশের মোট ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এ তথ্য জানায়।
সংস্থাটি বলছে, ইরান মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা হামলা শুরু করে ইরান।
টিকে/