© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান এখনও রাশিয়ার কাছে সহায়তা চায়নি: ক্রেমলিন

শেয়ার করুন:
ইরান এখনও রাশিয়ার কাছে সহায়তা চায়নি: ক্রেমলিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনো রকমের সহায়তা চায়নি তেহরান। এমনটাই জানিয়ছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পেসকভ বলেন, 'এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি'।

মস্কো দীর্ঘদিন ধরেই তেহরানের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত। চলতি সপ্তাহে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ইরানের ওপর হামলাকে 'ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং উসকানিহীন সশস্ত্র আগ্রাসন' বলে নিন্দা জানান।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি হত্যাকাণ্ডকে “নিষ্ঠুর ও নিন্দনীয়” আখ্যা দিয়ে শোক প্রকাশ করেন।

পেসকভ আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত রাশিয়ার জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলবে না বলে মস্কোর ধারণা। তিনি জানান, দেশের প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো জ্বালানি বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এসএস/টিকে

মন্তব্য করুন