বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশিদের জন্য স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন
ছবি: সংগৃহীত
০৮:৩১ এএম | ০৬ মার্চ, ২০২৬
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের থাকার সুবিধার্থে নতুন একটি স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত এ শেডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার শেডটির উদ্বোধন করেন। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান বলেন, বিদেশি মেহমানদের স্থানসংকুলান ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে আরব দেশ থেকে আগত মুসল্লিদের জন্য নতুন এই স্টিল স্ট্রাকচার শেড নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও শেড নির্মাণ করা হবে।
কেএন/এসএন