© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেয়ার করুন:
হবিগঞ্জে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ এএম | ০৬ মার্চ, ২০২৬
সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে এসব পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। উদ্ধার করা পণ্যসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি(৫৫) অধিনায়ক  কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ কার্যক্রম দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে চোরাচালান প্রতিরোধে সচেতন থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

কেএন/এসএন

মন্তব্য করুন