খুলনার যুবলীগ নেতা ও শেখ বাড়ির ‘আস্থাভাজন’ কালা শওকত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১০:২৭ এএম | ০৬ মার্চ, ২০২৬
খুলনার আলোচিত যুবলীগ নেতা ও শেখ বাড়ির আস্থাভাজন শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। শওকত খুলনা নগরীরর ২৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কেএমপির ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার একাধিক মামলা রয়েছে।
কেএন/এসএন